ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৫-১০
  • ২৩৪৩৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০ থেকে ২৩ মে জাপান সফরে যাবেন। যেখানে তিনি জাপানের স¤্রাট এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। টোকিও শুক্রবার এ কথা জানিয়েছে।
সৌদি আরব জাপানের প্রধান জ্বালানি তেল সরবরাহকারী এবং সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড জাপানের গেমিং জায়ান্ট নিন্টেন্ডো কোম্পানির বিদেশী বৃহত্তম শেয়ারহোল্ডারে পরিণত হয়েছে। সৌদি সার্বভৌম সম্পদ তহবিল এখন কিয়োটো-ভিত্তিক গেম কোম্পানির ৮.৩% মালিক।
নামের আদ্যক্ষর এমবিএস দিয়ে পরিচিত সৌদি আরবের ডি-ফ্যাক্টো নেতার ২০১৯ এর পর এটি প্রথম জাপান সফর।
তিনি স¤্রাট নারুহিতোর সাথে সাক্ষাৎ করবেন এবং তার দেয়া ভোজ সভায় যোগ দেবেন। তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে সরকার।
বিস্তারিত কিছু না জানিয়ে সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, কিশিদা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিয়ে ‘বিস্তৃত পরিসরে’ আলোচনার পরিকল্পনা করেছেন।
প্রিন্স মোহাম্মদকে ভিডিও গেম সিরিজ ‘কল অফ ডিউটি’ এর আংশিক একজন আগ্রহী গেমার বলা হয় এবং ৩৮ বছর বয়সী প্রিন্স মোহাম্মদ ২০১৭ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে সৌদি আরবে এ খাতে ব্যাপক বিনিয়োগ করেছেন।
২০২২ সালে যুবরাজ এ খাতে ৩৮-বিলিয়ন ডলার বিনিয়োগ কৌশল ঘোষণা করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat