ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ২৩৪৩৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দেশটির ক্ষমতাসীন নেতা জো বাইডেন অনতিবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করে দেবেন। খবর তাসের।
ট্রাম্প শুক্রবার তার পেজ ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘বাইডেন অবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করতে চান।’
এরআগে তিনি বলেন, প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক পার্টি ইসরায়েলকে ঘৃণা করে। আর বাইডেন এ দলের একজন সদস্য।
গত ৮ মে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েলি বাহিনী রাফাহ নগরীতে প্রবেশ করলে ওয়াশিংটন তাদেরকে কতিপয় অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে।
বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, গাজা নগরীর পরিস্থিতি প্রশ্নে ইসরায়েলকে স্বল্প মেয়াদি কিছু সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
গত ৫ মে ইসরালের দুই কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস  জানিয়েছে, মার্কিন প্রশাসন ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো ইসরায়েলকে দেওয়া গোলাবারুদের একটি চালান আটকে রেখেছিল। ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তা দিতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ গ্রহণ করে বলে রাজনীতিবিদরা মনে করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat