ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ৬৬৭৯৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে  যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ এক সংগীতশিল্পী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ শনিবার  ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা ড্রিম হলিডে পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ইলিয়াস হোসেন।
নিহতরা হলো. মাইক্রোবাস চালক আব্দুস সালাম (৪৩)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার আশরাফ আলীর ছেলে এবং ‘অড সিগনেচার’ ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল (২৩)।
আহতদের মধ্যে একজন কে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী পাঁচদোনা এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা সিলেটগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালক আব্দুস সালাম ও যাত্রী পিয়াল ঘটনাস্থলে মারা যান। দূর্ঘটনার পর হানিফ পরিবহনের বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নারায়ণগঞ্জে  ভুলতা এলাকা থেকে বাসটিকে আটক করা হয়। তবে চালক পালিয়ে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করেছে। 
পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পিয়াল একজন সংগীতশিল্পী এবং পাশাপাশি ঢাকায় পড়াশোনা করেছিলেন। তারা চার বন্ধু ঢাকা থেকে সিলেটে যাচ্ছিলেন। আমরা গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার কাজ শুরু করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat