ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ৪৩৫৩৪৮০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আধুনিক নার্সিং স্বাস্থ্য পরিচর্যার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবস পালন উপলক্ষে  রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি-নার্সিং সেবায় ভিত্তি” এ প্রতিপাদ্যে আজ সকাল ১০টায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিটু তালুকদার সঞ্চালনায় ও  জেনারেল হাসপাতালের উপসেবা তত্বাবধায়ক দিপ্তী রানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা  সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা: এমএ হাই,  জেনারেল হাসপাতালের আরএমও ডা.শওকত আকবর খান প্রমুখ।
আলোচনা সভার আগে জেনারেল হাসপাতালের সকল স্তরের নার্সিং কর্মকর্তাদের অংশগ্রহণে জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
সভা শেষে কেক কাটা হয় এবং রোগীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat