ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ২৩৪৩২৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের দক্ষিণের অভিনেত্রী পবিত্রা জয়রাম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তেলেগু টেলিভিশন ধারাবাহিক ‘ত্রিনয়নী’-তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রবিবার ভারতের অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রী পবিত্রা জয়রামের।
পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রী পবিত্রা জয়রামের গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। আর ঠিক তখনই হায়দরাবাদ থেকে বনপারথিগামী একটা বাস ডান দিক থেকে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা দেয়। এতে পবিত্রা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
অভিনেত্রীর গাড়িটি কর্ণাটকের মান্ডা জেলার হানাকেরে-তে ফিরছিল। ওই একই গাড়িতে ছিলেন অভিনেত্রীর মামাতো বোন অপেক্ষা, গাড়িচালক শ্রীকান্ত ও অভিনেতা চন্দ্রকান্ত। তারাও এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
পবিত্রার মৃত্যু ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিয়েছে। শোকপ্রকাশ করেছেন অভিনেত্রীর স্বামী ও সহ শিল্পীরা। তার স্বামী, অভিনেতা চন্দ্রকান্তও এ দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি স্ত্রীর মৃত্যুতে ইনস্টাগ্রামে শোক জানিয়ে লিখেছেন, ‘তুমি আমাকে একা ফেলে চলে গেলে আমি মানতে পারছি না। অনুগ্রহ করে ফিরে আসো’।
পবিত্রার সহ অভিনেতা সমীপ আচার্য সামাজিক মাধ্যমে লেখেন, ‘মাত্র খবরটা শুনলাম, যে আপনি আর নেই। এটা সত্যিই অবিশ্বাস্য। আমার প্রথম অন-স্ক্রিন মা আপনি, আপনি সবসময়ই আমার কাছে বিশেষ একজন হয়ে থাকবেন।’
পবিত্রা জয়রাম একাধিক কন্নড় সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। কন্নড় ছাড়াও তেলেগু ধারাবাহিকেও তিনি কাজ করেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat