ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ৫৬৭৬৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে আজ সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকার আরোহী শের খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল ৮ টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুপুরের কলেজ মোড় নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস এর একটি বাস ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের এক আরোহী নিহত হয়, অপর দুইজন আহত হয়। মুকসুদপুর থানার ওসি  মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা  আহতদেরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষনা করেন অপর দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
নিহত শের খান (৪৫) ঢাকা মিরপুর-২ এর রুপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে।
ওসি মোহাম্মদ আশরাফুল আলম আরো  জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও বাস চালক পালিয়ে যায়। তাদের গেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat