ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ২৩৪৫৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার সভাপতিত্বে সংগঠিত ব্রিকসের কার্যক্রমে ইরান সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং দেশগুলো এসোসিয়েশনের একটি একক মুদ্রা চালুর লক্ষে কাজ করছে। ‘রাশিয়া - ইসলামিক ওয়ার্ল্ড: কাজানফোরাম’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এ কথা বলেন। খবর তাস’র।
রাষ্ট্রদূত উল্লেখ করেছেন, অ্যাসোসিয়েশনের নতুন সদস্য রাষ্ট্র হিসাবে ইরান ব্রিকসে বড় আকারের কাজ পরিচালনা করছে।
কূটনীতিক বলেন, ‘অ্যাসোসিয়েশনের কাঠামোর মধ্যে নতুন একক মুদ্রা তৈরি করা হচ্ছে। এই নিয়ে রাশিয়া এবং ইরান কাজ করছে।’
রাষ্ট্রদূত উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করতে ডলার ব্যবহার করে এবং এজন্য পারস্পরিক মীমাংসার ক্ষেত্রে জাতীয় মুদ্রার ব্যবহার এজেন্ডায় রয়েছে।
‘দ্বিপাক্ষিক বাণিজ্যের ৬০ শতাংশেরও বেশি রুবেল এবং রিয়ালে হয়’ উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক এখন ‘সুবর্ণ পর্যায়ে’।
আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড: কাজানফোরাম ২০২৪’ ১৫ তম বৈঠক কাজানে ১৪-১৯ মে অনুষ্ঠিত হচ্ছে। এই বছরের মূল বক্তব্য হল ‘বিশ্বাস এবং সহযোগিতা।’ ফোরামের মূল লক্ষ্য রাশিয়ান অঞ্চল এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত, সামাজিক-সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা এবং সেইসাথে রাশিয়ায় ইসলামী আর্থিক ব্যবস্থার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat