ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৬
  • ৫৬৪৭৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মাগুইন্দানাও দেল সুর প্রদেশে দেশটির সৈন্যদের সাথে সংঘর্ষে এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। বোরবার ফিলিপাইনের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
এক প্রতিবেদনে সেনাবাহিনী বলেছে, শনিবার ভোরে দাতু সালিবো শহরের এক এলাকায় সৈন্যদের সাথে সংঘর্ষে কথিত বঙ্গসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটারস (বিআইএফএফ) এর এক জঙ্গি প্রাণ হারায়। 
গোপন সূত্রে ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায়। এ সময় জঙ্গিদের সাথে সৈন্যদের পাঁচ মিনিট ধরে সংঘর্ষ হয়। 
প্রতিবেদনে বলা হয়, সৈন্যরা সংঘর্ষের স্থান থেকে একটি ৪৫ ক্যালিবার পিস্তল এবং বিস্ফোরক উদ্ধার করেছে।
ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত একটি ছোট সশস্ত্র গ্রুপ বিআইএফএফ’কে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মধ্য মিন্দানাও অঞ্চলে বোমা হামলা এবং অন্যান্য নৃশংসতার জন্য দায়ী করা হয়ে থাকে।
২০১৪ সালে সরকারের সাথে একটি শান্তি চুক্তি করার পর গ্রুপটি মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট থেকে বেরিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat