ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৬
  • ২৩৪৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিশর থেকে ত্রাণবাহী  ট্রাক রোববার ইসরাইল নিয়ন্ত্রিত কেরাম শালোম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করতে শুরু করেছে। মিশরের দিক থেকে রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ত্রান সামগ্রী নিয়ে মোট ২শ’ ট্রাক প্রবেশ করেছে। ইসরাইল মে মাসের গোড়ার দিকে ওই ক্রসিং থেকে টার্মিনালের ফিলিস্তিনী কেরেম শালোম ক্রসিংয়ের দক্ষিণের প্রায় ৪ কিলোমিটার দখল করে, ওই পথ বন্ধ করে দেয়। খবর এএফপি’র।
ইতোপূর্বে মিশর বলেছিল, যতদিন ওই এলাকা ইসরায়েলি সৈন্যদের নিযন্ত্রণে থাকবে, ততদিন পর্যন্ত রাফাহ দিয়ে তারা সাহায্য পাঠাবে না। তবে শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এক ফোনালাপে গাজার দক্ষিণের অপর প্রবেশপথ কেরেম শালোম দিয়ে সাহায্য পাঠাতে সম্মত হন। আল-কাহেরা নিউজ অবরুদ্ধ গাজা পরিদর্শনে কতগুলি ট্রাক পাঠানো হবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে “চারটি জ্বালানি ট্রাক” ইতোমধ্যেই সীমান্ত অতিক্রম করে হাসপাতালের দিকে চলে গেছে বলে জানিয়েছে।
মিশর থেকে আসা সমস্ত সাহায্য ইসরায়েলি কর্তৃপক্ষ পরিদর্শন করে এবং জাতিসংঘের মাধ্যমে তা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat