ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ২৪৩৪৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সী-ফেয়ারার্সদের (নাবিকদের) ‘অন এরাইভাল ভিসা’ জটিলতা সমাধানে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) চেষ্টা করবে এবং এ বিষয়ে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সফররত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতকালে এ আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতে মেরিটাইম সেক্টরের সেইফটি ও সিকিউরিটির বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী জানান, এশিয়া মহাদেশের মধ্যে আইএমও’র মহাসচিবের বাংলাদেশে প্রথম সফর, এটি বাংলাদেশের মেরিটাইম সেক্টরের জন্য একটি ভালো বার্তা। তিনি জানান, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মহাসচিব সাক্ষাত করে সেখানে তিনি আশাবাদী ও উৎসাহিত হয়েছেন। এরকম একজন লিডারশিপ থাকলে যেকোনো মেরিটাইম নেশন এগিয়ে যেতে পারে। পরে মহাসচিব ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন এবং বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন। এত বড় মাপের একজন নেতা এত সাধারণ পরিবেশে থেকেছেন জেনে আইএমও মহাসচিব অবাক হন।
এমভি আব্দুল্লাহ জাহাজ মুক্ত করার বিষয়ে আইএমও'র ফুল সাপোর্ট এবং আইএমও'র মাধ্যমে অন্যান্য দেশের সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী আইএমও মহাসচিবকে ধন্যবাদ জানান। এমভি আব্দুল্লাহ জাহাজ মুক্ত করার ব্যাপারে আমাদের সিরিয়াসনেসের বিষয়ে মহাসচিব প্রশংসা করেন। মেরিটাইম সেক্টরের সেফটি ও সিকিউরিটি, গ্রীন শিপবিল্ডিং, হংকং কনভেনশন অনুসরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও আইএমওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম এবং মেরিটাইম অ্যাফেয়ার্স কাউন্সিলর ও আইএমওতে বিকল্প স্থায়ী প্রতিনিধি ক্যাপ্টেন কাজী এবিএম শামীম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat