ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩১
  • ৩৪৪৫৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ ও নিপীড়নের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা বৃদ্ধির পাওয়ায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের সমালোচনা করে বলেছেন, বিশ্বব্যাপী ১১৪ মিলিয়ন মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
‘পরের মাসে, আমরা সেই সংখ্যাটি আপডেট করব। এই সংখ্যা আরও বেশি হবে’ এই কথা উল্লেখ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি নিরাপত্তা পরিষদকে বলেছেন, অক্টোবরে তার শেষ হিসাব প্রকাশের পর থেকে এই বিষয় নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
‘সাত মাস পেরিয়ে গেছে কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। কার্যত পরিস্থিতি আরও খারাপ হয়েছে’ এই কথা উল্লেখ করে গ্রান্ডি বলেছেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবিক কর্মীদের ওপর চাপ বেড়েছে।
গ্রান্ডি গাজা, ইউক্রেন, সুদান, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, মিয়ানমার এবং ‘অন্য অনেক জায়গায়’ হাজার হাজার মানুষ নিহতের কথা ইঙ্গিত করেছেন।
দীর্ঘ সময় ধরে এর ভেটো-প্রদানকারী স্থায়ী সদস্যদের মধ্যে উত্তেজনা ও বিভক্তির কথা তুলে ধরে নিরাপত্তা পরিষদের সমালোচনা করে তিনি বলেন, ‘বাকবিতন্ডার মানে হল যে আপনি সমস্যার সমাধানের পরিবর্তে বিশ্বজুড়ে বিশৃঙ্খলার বৃহত্তর তর্কাতর্কির সভাপতিত্ব চালিয়ে গেছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat