ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ৬৫৬৬৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুপার ওভারে ওমানকে হারিয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ^কাপের নবম আসর শুরু করেছে  নামিবিয়া। আজ ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ৪ ওভারে ১০৯ রানে অলআউট হয় ওমান। বল হাতে নামিবিয়ার বাঁ-হাতি পেসার রুবেন ট্রাম্পেলমান ৪ উইকেট নেন। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১০৯ রান করে নামিবিয়া। এতে ম্যাচটি টাই হলে সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে প্রথমে ব্যাট করে বিনা উইকেটে ২১ রান করে নামিবিয়া। ২২ রানের টার্গেটে ১ উইকেটে ১০ রান করে ম্যাচ হারে ওমান।
টি-টোয়েন্টি বিশ^কাপের ইতিহাসে এটি চতুর্থ টাই ম্যাচ। ২০১২ সালের পর বিশ^কাপের কোন ম্যাচ টাই হলো। ২০০৭ সালে প্রথম আসরে বিশ^কাপে প্রথম কোন ম্যাচে  টাই দেখেছিল বিশ্ব। ভারত-পাকিস্তানের ঐ ম্যাচ টাই হবার পর বোল-আউটে জয় পেয়েছিলো টিম ইন্ডিয়া।  
ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে টস জিতে ওমানকে ব্যাট করতে পাঠা নামিবিয়া। বল হাতে নিয়ে ইনিংসের প্রথম দুই বলেই উইকেট তুলে নেন ট্রাম্পেলমান । প্রথম বলে ওমানের ওপেনার কাশ্যপ প্রজাপতিকে ও দ্বিতীয় বলে আকিব ইলিয়াসকে লেগ বিফোর আউট করেন ট্রাম্পেলমান। প্রজাপতি ও ইলিয়াস গোল্ডেন ডাক মারেন।
তৃতীয় ওভারে ওমানের আরেক ওপেনার নাসিম খুশিকে ৬ রানে ফেরান ট্রাম্পেলমান।
১০ রানে ৩ উইকেট পতনে চাপে পড়া ওমানকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন মিডল অর্ডারের ব্যাটাররা। কিন্তু বড় জুটি না হওয়ায় ১৯ দশমিক ৪ ওভারে ১০৯ রানে অলআউট হয় ওমান। মিডল অর্ডারে খালিদ কাইল ৩৯ বলে সর্বোচ্চ ৩৪, জিশান মাকসুদ ২২ ও আয়ান খান ১৫ রান করেন। নামিবিয়ার পক্ষে ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন ট্রাম্পেলমান । এছাড়া ডেভিড ওয়াইস ২৮ রানে ৩ উইকেট নেন।
ওমানের   ছয়জন ব্যাটার লেগ বিফোর আউট হন। পুরুষ টি-টোয়েন্টিতে এটি কোন দলের জন্য সর্বোচ্চ লেগ বিফোর।
জবাবে খেলতে নেমে দ্বিতীয় বলে ওপেনার মাইকেল ফন লিনগেন খালি হাতে ফিরলেও, পরের তিন জুটিতে জয়ের পথেই ছিলো নামিবিয়া। দ্বিতীয় থেকে চতুর্থ উইকেট জুটিতে যথাক্রমে- ৪২, ৩১ ও ২৩ রান উঠে। ফলে ১৭ ওভার শেষে ৩ উইকেটে ৯২ রানে পৌঁছে যায় নামিবিয়া। ৩ উইকেট হাতে নিয়ে শেষ ১৬ বলে ১৪ রান দরকার পড়ে তাদের। কিন্তু শেষ দিকে পথ হারায় নামিবিয়া। শেষ ওভারে মাত্র ৫ রানের প্রয়োজনে ২ উইকেট হারিয়ে ৪ রান তুলে ম্যাচ টাই করে নামিবিয়া। ২০ ওভারে ৬ উইকেটে ১০৯ রান করলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। নামিবিয়ার ইনিংসে জান ফ্রাইলিঙ্ক ৪৫ ও নিকোলাস ডাভিন ২৪ রান করেন। ওমানের মেহরান খান ৩ উইকেট নেন।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে ওয়াইজ ও এরাসমাস নৈপুন্যে বিনা উইকেটে ২১ রান তুলে নামিবিয়া। জবাবে ওয়াইসের করা ওভার থেকে ১ উইকেটে হারিয়ে ১০ রানের বেশি তুলতে পারেনি ওমান।   
সংক্ষিপ্ত স্কোর :                           
ওমান : ১০৯/১০, ১৯.৪ ওভার (কাইল ৩৪, মাকসুদ ২২, ট্রাম্পেলম্যান ৪/২১)।
নামিবিয়া : ১০৯/৬, ২০ ওভার (ফ্রাইলিঙ্ক ৪৫, ডাভিন ২৪, মেহরান ৩/৭)।
ফল : ম্যাচ টাই। সুপার ওভারে জয়ী নামিবিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat