ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ২৩৪৩৪৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল¬াহ আল-মামুন আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি জনগণের ঈদ যাত্রা নির্বিঘœ করতেও পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
আইজিপি আজ সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা, সড়ক, রেলপথ ও নৌ পথের নিরাপত্তা এবং জনগণের নিরাপদ যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতির বক্তৃতায় এ নির্দেশনা দেন।
সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপিগণ এবং ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনারগণ, রেঞ্জ ডিআইজিবৃন্দ এবং জেলা পুলিশ সুপাররা অনলাইনে সংযুক্ত ছিলেন।
আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা, গার্মেন্টস ও শিল্প কারখানা, ট্রাফিক ব্যবস্থাপনা, কোরবানির পশু পরিবহন ও ক্রয়-বিক্রয় এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি সভায় উপস্থাপন করা হয়।
আইজিপি ঈদে ঘরমুখো মানুষের যাতায়ত স্বস্তিদায়ক করার জন্য হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশকে নির্দেশ দেন।
পুলিশ প্রধান বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে ও সড়কে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ির চলাচল বন্ধ থাকবে। সড়ক অথবা নৌ পথে কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে পশুবাহী গাড়ির সামনে গন্তব্যস্থান উলে¬খ করে ব্যানার লাগানোর জন্য সংশি¬ষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি ।
আইজিপি কোরবানীর পশু পরিবহনে কেউ বাধা সৃষ্টি করলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার জন্য অনুরোধ করেন।
তিনি পশু ব্যাপারীদের অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
আইজিপি অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
তিনি দুর্ঘটনা এড়াতে পণ্যবাহী গাড়িতে বা ট্রাকে ভ্রমণ না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
তিনি গুরুত্বপূর্ণ ঈদ জামাত কেন্দ্রের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ঈদের ছুটিতে অনেকে বিনোদন কেন্দ্রে বেড়াতে যাবেন এ কথা উল্লেখ করে তিনি বিনোদন কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ প্রদান করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat