ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৪
  • ৪৩৪৫৬২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হেমাকে বেঙ্গালুরুর রেভ পার্টির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ জুন) তাকে গ্রেপ্তার করে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরু রেভ পার্টি মামলার তদন্তকারী কেন্দ্রীয় অপরাধ শাখা সোমবার জিজ্ঞাসাবাদের পরে তেলেগু অভিনেত্রী হেমাকে গ্রেপ্তার করেছে।
প্রাথমিকভাবে হেমা বেঙ্গালুরুর রেভ পার্টিতে ছিলেন বা বলে দাবি করেছেন। কিন্তু, তার রক্ত পরীক্ষা করে মাদক পাওয়ার পর, হেমা-সহ আটজনকে শুনানির জন্য নোটিস পাঠিয়েছিল বেঙ্গালুরু পুলিশ।
সোমবার (৩ মে) শুনানিতে এই ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে বেঙ্গালুরু পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পরিচয় ঢাকতে শুনানিতে বোরকা পরে উপস্থিত হয়েছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হয়নি ক্রাইম ব্রাঞ্চ। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ১৯ মে বেঙ্গালুরুর এক ফার্মহাউজে ওই রেভ পার্টির সন্ধান পেয়েছিল পুলিশ। সেসময় রেভ পার্টিতে অভিযান চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। যে পার্টিগুলিতে নিষিদ্ধ মাদক সেবন করা হয়, সেগুলিকেই রেভ পার্টি বলে।
পার্টিতে অভিযান চালিয়ে বেশ কিছু মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছিল পুলিশ। পরে, পার্টিতে অংশ নেওয়া সকলের রক্তের নমুনা পরীক্ষা করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই পার্টিতে ৭৩ জন পুরুষ এবং ৩০ জন নারী ছিলেন। পার্টিতে উপস্থিত ১০৩ জনের মধ্যে ৮৬ জনই মাদক সেবন করেছিলেন বলে অভিযোগ পুলিশের। তাদেরই একজন ছিলেন তেলেগু অভিনেত্রী হেমা। হেমা ছাড়াও, তেলেগু অভিনেতা আশি রায়-ও ওই রেভ পার্টিতে অংশ নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat