ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৩৪৪৫৩৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকার দুস্থ ও অসহায়দের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আজ মেহেরপুরে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি এবং জেলা সমাজ কল্যাণ কমিটি, মেহেরপুরের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। আজ ঢাকায় এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।                                                  
ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন সুবিধা বঞ্চিত না হয় সে বিষয়ে সরকার সজাগ দৃষ্টি রেখেছে। অসহায় ও দুস্থদের কল্যাণে সরকার চিকিৎসা সুবিধার পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থিক অনুদান দিচ্ছে। ফলে তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছে।
এ সময় ১৬১ জন সুবিধাভোগীর মাঝে ২১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মেহেরপুর জেলা সমাজসেবা অফিসার ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat