ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৪৩২৬৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামী সরকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচি নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। 
আজ রাজধানীর সবুজবাগস্থ বৌদ্ধ মন্দিরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ৫ নং ওয়ার্ডের ২০০ (দুই শত) প্রান্তিক পরিবারের মাঝে "সেলাই মেশিন" বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী  আরো বলেন, সেলাই মেশিন বিতরণের ফলে অনেক পরিবার উপকৃত হবে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে এবং  উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির ব্যবস্থা করা হবে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে আত্মনির্ভরশীল করতে এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ ওয়ার্ডের  কমিশনার লায়ন চিত্তরঞ্জন দাস, স্থানীয় সমাজসেবক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat