ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-২০
  • ২৩৪৩৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তার নতুন সিনেমা ‘কল্কি’-র প্রচারের সময় প্রথমবারের মতো নিজের বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন। এর আগে যতবারই তিনি ক্যামেরায় ধরা দিয়েছেন তার বেবি বাম্প নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ তো এমনও বলেছিলেন দীপিকা নাকি অন্তসত্বা নয়। কিন্তু এবার তার স্পষ্ট স্ফীতোদর যেন নেটিজেনদের একেবারেই চুপ করিয়ে দিলো।
১৯ জুন বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ৩টি ছবি শেয়ার করেছেন দীপিকা। সেখানে মজা করে ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, ‘অনেক হয়েছে, এবার আমার খিদে পেয়েছে’।
এতদিন জনসমক্ষে আসার জন্য দীপিকা বেছে নিচ্ছিলেন ঢিলেঢালা পোশাক। এতে আড়ালেই ছিল বেবিবাম্প। দীপিকা বেছে নিলেন বডি-হাগিং কালো পোশাক। ছবিতে দেখা যাচ্ছে, হাসিতে ফেটে পড়ছেন উড বি মাদার। 
এছাড়া একটি ভিডিওতে দেখা যায় নতুন ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-এর প্রচারে সহ-অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন প্রভাস থেকে শুরু করে অমিতাভ বচ্চনও।
মঞ্চ থেকে দীপিকা যখন পেনসিল হিল পরে নেমে আসছেন, তখন অভিনেত্রীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রভাস ও অমিতাভ। তাদের হাত ধরেই মঞ্চ থেকে নামেন দীপিকা। 
এদিকে, দীপিকার এই ছবি দেখে বলিউডের অন্যান্য সেলেবদের আনন্দ ধরছে না। কেউ কেউ এমনও বললেন, এত সুন্দর মাম্মা আগে দেখা যায়নি। আবার কেউ বললেন, গ্লো তো দেখার মতো। দীপিকাকে এর আগে দেখা গিয়েছিল ফাইটার ছবিতে। সামনে তাকে দেখা যাবে কল্কি ২৮৯৮ ছবিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat