ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৬-২১
  • ২৩৪৩৬৪৮ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
‘কৃষিই সমৃদ্ধি' এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৩-২৪ অর্থবছরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা পরিষদ চত্বরে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সস্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সূমি।
আলোচনা সভা ও শোভাযাত্রা শেষে জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি অতিথিবৃন্দদের সাথে নিয়ে 
 মেলায় স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে 
 কৃষকদের মাঝে আউস ধানের বীজ ও সার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat