ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৬
  • ৪৫৪৬৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতিতে একযোগে সহাবস্থানে থেকে কাজ করবে। পরিবেশমন্ত্রী বাংলাদেশের সমুদ্র সৈকত এবং মালদ্বীপের দ্বীপের সমন্বয়ে ইকোট্যুরিজমে যৌথ প্রোগ্রাম আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এছাড়া মালদ্বীপে বাংলাদেশী শ্রমিকদের কর্মসংস্থান সম্প্রসারণ এবং তাদের কল্যাণ নিশ্চিত করার আহ্বানও জানান।
আজ বুধবার ভুটানের থিম্পুতে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (এসএসিইপি)  সম্মেলনের পার্শ্ববৈঠকে মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তি মন্ত্রী তরিক ইব্রাহিমের সাথে বৈঠকে পরিবেশমন্ত্রী একথা জানান। আজ ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
মালদ্বীপের মন্ত্রী তরিক ইব্রাহিম বাংলাদেশ থেকে ফলজ, বনজ এবং ঔষধী বৃক্ষের চারা আমদানী এবং নার্সারী স্থাপনে সহযোগিতা কামনা করেছেন। 
তিনি জানান, মালদ্বীপের শ্রমবাজার বাংলাদেশীদের জন্য পুনরায় উন্মুক্ত হয়েছে। ফলে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এছাড়া, সমুদ্র পৃষ্ঠের উচ্চতার পরিবর্তন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের জিও স্যাটেলাইট ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে।
উভয় দেশের মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং ইকো-ট্যুরিজম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat