ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ৬৭৫৬৮২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিজে এগিয়ে যাবার লক্ষ্য নিয়ে আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বিশ^ চ্যাম্পিয়ন ভারত ও জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচ শেষে ভারত ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে লিড নিয়ে মরিয়া দু’দল। হারারেতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
টি-টোয়েন্টি বিশ^কাপের নবম আসরের শিরোপা জয়ের সাতদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনে সিরিজ খেলতে নেমে বড় ধাক্কা খায় ভারত। স্বাগতিক জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে ১৩ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। অবশ্য বিশ^কাপ জয়ী ভারতীয় দলের কেউই ঐ ম্যাচের একাদশে ছিলেন না। সিরিজের শেষ তিন ম্যাচ খেলতে দলের সাথে যোগ দিবেন বিশ^কাপ জয়ী তিন ক্রিকেটার যশস্বী জয়সওয়াল, শিবম দুবে এবং সঞ্জু স্যামসন।
সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে ৯ উইকেটে ১১৫ রানে আটকে দিয়েছিলো ভারতের বোলাররা। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১০২ রানে গুটিয়ে লজ্জার হার বরণ করে টিম ইন্ডিয়া।
হার দিয়ে সিরিজ শুরু করলেও, পরের ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ভারত। ওপেনার অভিষেক শর্মার ঝড়ো সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচে ১শ রানের বড় জয় পায় টিম ইন্ডিয়া। ৪৬ বলে সেঞ্চুরি করেন অভিষেক। ৮টি চার ও ৭টি ছক্কায় অভিষেকের ৪৭ বলে ১০০ রানের ইনিংসের সুবাদে ২ উইকেটে ২৩৪ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে ১৩৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় ম্যাচ জয়ের পর স্বস্তির নিঃশ^াস ফেলেন ভারত অধিনায়ক শুভমান গিল। সমতার পর সিরিজে এগিয়ে যেতে মরিয়া গিল, ‘দ্বিতীয় ম্যাচে দলের পারফরমেন্সে আমি খুশি। এবার আমাদের লক্ষ্য সিরিজে এগিয়ে যাওয়া। তৃতীয় ম্যাচেও পারফরমেন্সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই আমরা। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কারন নিজেদের কন্ডিশনে যেকোন দলকে হারিয়ে দিতে পারে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে তাদের দারুন পারফরমেন্স প্রশংসার যোগ্য।’
এ দিকে, জয় দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচের হার হতাশ করেছে জিম্বাবুয়েকে। তবে ভারতকে আবারও হারানোর স্বপ্ন দেখছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার, ‘দ্বিতীয় ম্যাচের পারফরমেন্স আমরা ভুলে যেতে চাই। প্রথম ম্যাচের জয় আমাদের আত্মবিশ^াসী করছে। ভারতকে হারানোর সামর্থ্য আছে দলের। তৃতীয় ম্যাচে দলের সবাই আরও একবার জ¦লে উঠলে, জয় আমাদেরই হবে। ভারতের ব্যাটিংকে চাপে ফেলতে পারলেও, জয়ের ভালো সুযোগ তৈরি হবে। এজন্য বোলার ও ফিল্ডারদের ভালো পারফরমেন্স করতে হবে।’
জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, তেন্ডাই চাতারা, লুক জঙ্গি, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, টাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রান্ডন মাভুটা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, আন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা ও মিল্টন শুম্বা।
ভারত দল : শুভমান গিল (অধিনায়ক), ঋুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শার্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্যামসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat