ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ৩৪৩৩৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেসিডেন্ট জো বাইডেনের মানসিক সুস্থ্যতা নিয়ে উদ্বেগের কারণে তাকে বাদ দেওয়ার আহ্বান সত্ত্বেও হোয়াইট হাউসের জন্য দৌড়ে থাকবেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প ফক্স নিউজে শন হ্যানিটিকে বলেন, আমি মনে করি আপনি জানেন তিনি, খুব ভালভাবে থাকতে পারেন। গত মাসের শেষের দিকে তাদের প্রেসিডেন্ট বিতর্কে বাইডেনের হতাশাজনক পারফরম্যান্সের পর এটি ছিল তার প্রথম সাক্ষাতকার।
খবর এএফপি‘র।
ট্রাম্প বলেন, তার এক ধরনের অহংকার আছে। তিনি ছাড়তে চান না। রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট আটলান্টায় সিএনএন আয়োজিত বিতর্কের বিশদ বিবরণ দেন।
তিনি বলেন, সেই সময় বইডেন প্রায়শই তার চিন্তাশক্তি হারিয়ে ফেলেন এবং মাঝে মাঝে হতবাক হয়ে অসংলগ্ন কথা বলেন।
ট্রাম্প বলেন, আমি বলব এটি এক অদ্ভুত বিতর্ক ছিল। কারণ, কয়েক মিনিটের মধ্যে তার দেওয়া উত্তরগুলো কোনো উত্তর ছিল না। সেগুলোর খুব একটা অর্থ ছিল না। সেগুলো ছিল কেবলমাত্র একত্রিত কিছু শব্দ যে গুলোর কোন অর্থ বা বোধোদয় হয় না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat