ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ৬৬৫৫৬৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল। এ উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে ঢাকা ও রংপুরের গ্রামের বাড়িসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০১৯ সালের এই দিনে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। 
আগামীকাল জাতীয় পার্টি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনগুলো যথাযোগ্য মর্যাদায় হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালন করবে। ১৪ জুলাই ২০২৪ রবিবার সকাল ৯টায় কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্ত্রীয় কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। একইদিন বেলা ৩টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 
সভায় সভাপতিত্বে করবেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের এমপি। জাতীয় পার্টি মহাসচির মোঃ মুজিবুল হক চুন্নু এমপিসহ শীর্ষ নেত্ববৃন্দ সভায় উপস্থিত থাকবেন। 
এছাড়া সারাদেশের ইউনিয়ন, থানা, উপজেলা, মহানগর, জেলা ও বিভাগীয় কমিটি এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে ও আলোচনা সভার আয়োজন করবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat