ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৪৩৫৪৪৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হলিউড-বলিউড থেকে ক্রিকেট তারকা, বড় বড় ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ, তারকাদের নিয়ে শুক্রবার বিকেলের পর থেকেই জমে উঠেছিল ভারতের আম্বানীপুত্রের বিয়ের আসর। অপরূপ লুক নিয়ে হাজির ছিলেন সবাই। এর মধ্যেই শিখ আমলের ঐতিহাসিক গয়নায় নজর কেড়েছেন মম টু বি দীপিকা পাডুকোন। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাধিকা-অনন্তের বিয়েতে একটি সিঁদুরে লাল রঙের আনারকলি কুর্তা পরেছিলেন দীপিকা। ভারী কারুকার্যের পোশাকটির ডিজাইনার করণ তোরানি।পোশাকটিতে ছিল একটি কুর্তা এবং ট্রাউজার। এর সঙ্গে সুন্দর একটি দোপাট্টাও নিয়েছিলেন দীপিকা। 
এদিন দীপিকার পোশাকের থেকেও বেশি দৃষ্টি আকর্ষণ করেছে তার গয়না। শিখ সাম্রাজ্যের আমলের অপূর্ব একটি চোকার নেকলেসটিই ছিল তার সাজের মূল আকর্ষণ। 
চোকার নেকলেসটির পেছনে রয়েছে ইতিহাসের ছোঁয়া। রঞ্জিৎ সিংয়ের সময়ে শিখ সাম্রাজ্যে ঠিক যে ধরণের বাজুবন্ধ ব্যবহার করা হত, সেই ডিজাইনেই তৈরি দীপিকার এই নেকলেস। যা কিনা পুরোটাই টাইমুর রুবি দিয়ে তৈরি।কাজল টানা চোখ, গ্ল্যাম মেকআপ ও সিঁথিতে লাল সিঁদুরে মোহময়ি লুকে তাকে দেখে চমকেছেন সবাই। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat