ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৪৩৪৫৩৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা করেছে আজ জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগস্ট মাসব্যাপী কালোব্যাজ ধারণ, ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ।  
সব ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধামতো সময়ে জাতির পিতার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে আলোচনা সভা, জাতীয় শোক দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ কবিতা পাঠ, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি এবং রক্তের গ্রুপ নির্ণয় করার আয়োজন করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমার চোখে বঙ্গবন্ধু ১ মিনিটের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে সিদ্ধান্ত হয়।
প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ভূঁইয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার এসএম নাজমুল হক, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, মেহেরপুর পৌর মেয়র মো. মাহফুজুর রহমান রিটন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat