ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ৪৩৪৫৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের আম্বানি পুত্রের বিয়ের আসরে আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার পরিবারের ঝলমলে উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের। অনন্ত-রাধিকার বিয়ে এবং আর্শীবাদ মিলিয়ে দুদিন পরিবারকে নিয়ে হাজির হয়েছিলেন বলিউড বাদশাহ। অনুষ্ঠানস্থলে ঢোকার আগে গৌরী-সুহানা ছাড়াও শাহরুখের পরিবারের এক খাস সদস্য এদিন ফ্রেমবন্দি হয়েছেন। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অনন্ত-রাধিকার বিয়েতে গৌরী আর সুহানার সঙ্গে দেখা মিলল শাহরুখের পরিবারের অভিভাবককে। সবুজ সালোয়ার স্যুটে এই বর্ষীয়ান সদস্য সম্পর্কে শাহরুখের শাশুড়ি মা সবিতা ছিব্বর। গৌরীর মাও এদিন পৌঁছেছিলেন অনন্ত-রাধিকাকে আর্শীবাদ করতে। 
গৌরী খান এক সাক্ষাৎকারে বলেছিলেন মন্নত‘-এর বাড়ির অদৃশ্য রিমোট কন্ট্রোল আছে সবিতা চিব্বরের হাতে। মন্নতের সব কাজ পরিচালনা করা, বিশেষত, মন্নতের সমস্ত কর্মীদের সঙ্গে প্রতি মুহূর্তে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখেন তার মা। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার থেকে মন্নতের প্রতিদিনের খাবারের মেনু বলে দেওয়া সবই নাকি করেন শাহরুখের শাশুড়ি। 
গৌরী মনে করেন, এভাবে এক ঢিলে দুই পাখি মারার কাজ হয়ে যায়। কারণ একদিকে তার মায়ের সময় কেটে যায়, অন্যদিকে কর্মীরাও সুষ্ঠভাবে কাজ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat