ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ৩৪৪৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলনে একটানা কয়েকদিন কারফিউ ও ১৪৪ ধারা জারী থাকায় জনমনে আতংক থাকলেও বুধবার ও বৃহস্পতিবার  কারফিউ শিথিল করায় অফিস আদালত খোলা থাকায় জনজীবনে স্বস্তি দেখা গেছে। পাশাপাশি রাস্তাঘাটেও মানুষের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।
জেলা ম্যাজিষ্ট্রেট সালেহীন তানভীর গাজী জানান, সরকারের নির্দেশনা মোতাবেক জয়পুরহাট জেলায় মঙ্গলবার কারফিউ শিথিল করা হয়েছিল এবং বুধবার বেলা ১১ টা থেকে অফিস আদালত খোলা থাকায় জনমনে স্বস্তির পাশাপাশি রাস্তাঘাটে যান চলাচল বৃদ্ধি পেয়েছে। জনজীবনে স্বস্তি দেখা দেয়ায় জেলার অভ্যন্তরে পাঁচ উপজেলা রুটে বাস-মিনিবাস চলাচল শুরু হয়েছে । সোনালী ও ন্যাশনাল ব্যাংক জয়পুরহাট শাখা ঘুরে দেখা যায় সাধারণ মানুষ বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ এবং টাকা লেনদেন করতে পারায় স্বস্তি প্রকাশ করেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, জননিরাপত্তায় পুলিশ সর্বদায় সতর্ক রয়েছে। জয়পুরহাট জেলায় পুলিশের উপর হামলা সংক্রান্ত করা মামলায় গত ২৪ ঘন্টায় আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। জেলা জজ কোর্টেও জন সাধারণের উপস্থিতি লক্ষ্য করা গেছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat