ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৭
  • ২৩৪৩৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের  জন্মদিন উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে আওয়ামী যুবলীগ।
আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে অসহায়-দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এর আগে একই স্থানে সজীব ওয়াজেদ জয়ের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুহূর্তে মায়ের মমতায় আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশকে সাজিয়ে তুলেছেন, সেই মুহূর্তে একাত্তরের পরাজিত শক্তি, বঙ্গবন্ধুর খুনির দল বিএনপি-জামাত সাধারণ শিক্ষার্থীদের কাঁধে ভর করে ঢাকাসহ সারাদেশে হত্যা, অগ্নিসংযোগ, সরকারি স্থাপনা ধ্বংস, স্বপ্নের মেট্রোরেলকে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করছে। বর্হিবিশ্বে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।
এসময় যুবলীগেরপ্রেসডিয়াম সদস্য রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন ও মৃনাল কান্তি জোদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা ও সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম ও সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat