ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২৩৪৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একের পর এক সিনেমা সফলের খবরের পাশাপাশি নিয়মিতই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকছেন অভিনেত্রী কৃতি শ্যানন। দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল দক্ষিণী তারকা প্রভাসের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এখন অবধি মুখ খোলেননি কেউ-ই।

সেই প্রেমের ধোঁয়াশা কাটতে না কাটতেই নতুন আলোচনা তৈরি হয়েছে তাকে ঘিরে। কিছুদিন ধরেই বলিপাড়ায় জল্পনা কল্পনা চলছে লন্ডন প্রবাসী শিল্পপতি কবীর বহিরার সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী। সেই জল্পনা এবার আরো ঘনীভূত হলো।

সম্প্রতি গ্রিসের এক দ্বীপে ছুটি কাটাতে গেছেন কৃতি। সেখানেই কবীরের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। একটি পার্টিতে একান্ত সময় কাটাতে দেখা গেছে তাদের। কৃতির অজান্তেই সেখানে উপস্থিত কেউ ছবি তুলেছেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে মুহূর্তেই লুফে নিয়েছেন নেটিজেনরা।

শুধু তাই নয়, কবীর বহিয়াও সেই পার্টির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এরপর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। যদিও বরাবরের মতোই বিষয়টি নিয়ে লুকোচুরি করছেন কৃতি।

তিনি বলেন, 'ঘাটনা কী ঘটছে তা সময়ের ওপর ছেড়ে দিন। সঠিক সময় সঠিক খবর পাবেন।' তবে এবারই প্রথম নয়, এর আগেও কবীরের সঙ্গে কৃতিকে দেখা গিয়েছিল। বর্ষবরণের সময় দুবহিতে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল তাদের। সে সময় তাদের সঙ্গে ছিলেন কৃতির বোন নূপুর শ্যানন ও মহেন্দ্র সিংহ ধোনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat