ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৮-০১
  • ২৩৪৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রবিরোধী শক্তি দেশের উন্নয়ন অভিযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী, এমপি।
আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম খাত সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিভিন্ন কুচক্রী ও স্বার্থান্বেষী মহল, স্বাধীনতার চেতনাবিরোধী বিএনপি ও তার দোসর জঙ্গি জামায়াত-শিবির দুষ্টচক্র ছাত্রদের এই আন্দোলনে অনুপ্রবেশ করে সারাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এর ফলে সৃষ্ট অচলাবস্থার কারণে প্রধান রপ্তানি খাত গার্মেন্টসসহ অন্যান্য শিল্পের উৎপাদন ব্যাহত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সময়োচিত দৃঢ় সিদ্ধান্ত ও নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন সরকারের সুদূর প্রসারী সিদ্ধান্ত গ্রহণের ফলে দেশ প্রবৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে। এছাড়াও তিনি শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সহিংসতায় কোনও শ্রমিক শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে পর্যাপ্ত সহায়তা প্রদানের ব্যবস্থা করতে অনুরোধ করেন এবং ভবিষ্যতে এরূপ অনাকাঙ্খিত পরিবেশ যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে সরকারি-বেসরকারি-মালিক উদ্যোক্তাদের সচেতন থাকতে বলেন।
মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব মো. মাহবুব হোসেনসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat