ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৮-০২
  • ২৩৪৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও জেলায় সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ৩০ বিজিবির উপ-অধিনায়ক মেজর তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সোলায়মান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাহীন সরদার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. অরুনাংশু দত্ত টিটো, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখা’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহেদ প্রমুখ।
বক্তারা, কোটা আন্দোলনের নামে সন্ত্রাস ও নাশকতা রোধে কাজ করতে এবং এ বিষয়ে সবাইকে নিজ-নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানান। তারা নাশকতা প্রতিরোধে এবং নানা সুপারিশমালা উপস্থাপন করেন।
সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।  
সভায় প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিক, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রধান, সাংবাদিক নেতা, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat