ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৪
  • ২৩৪৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রথম দিনে খুলনায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছেন বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা।
রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শঙ্খমার্কেট এলাকায় ক্ষমতাসীন দলের জেলা কার্যালয়টিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।এদিন সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে মিছিল-সমাবেশ করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময পিকচার প্যালেস মোড় থেকে আন্দোলনকারীরা যেতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া করে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও আগুন দেয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। এরপর বিক্ষোভকারীরা জেলা পরিষদে হামলা করে।
এ সময জেলা পরিষদের সামনের রাখা যমুনা টিভির সাংবাদিক প্রবীর বিশ্বাসের মোটরসাইকেলসহ পাঁচটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে। পরে তারা প্রেসক্লাবে হামলা করে। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছিল।
সংঘর্ষে আহত হয়েছেন আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক বাবুল রানা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহ জালাল সুজন ও জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কণিকা সাহা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat