ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৪
  • ৪৩৩২৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ভয়াবহ বন্যায় অবর্ণনীয় ক্ষয় ক্ষতির কারণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শনিবার ক্রেমলিন এ কথা জানিয়েছে।
কিমকে এক টেলিগ্রাম বার্তায় পুতিন বলেছেন, বন্যা ও ঝড়ে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমি সমবেদনা ও সমর্থন জানাচ্ছি।
পুতিন আরো বলেছেন, আপনি সবসময় আমাদের সহায়তার ওপর নির্ভর করতে পারেন।
এর জবাবে রোববার উত্তর কোরিয়া বলেছে, ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় রাশিয়া অবিলম্বে মানবিক সহায়তা দেয়ারও প্রস্তাব করেছে।
এ প্রেক্ষিতে কিম জং উন বলেছেন, একজন প্রকৃত বন্ধুর প্রতি তিনি বিশেষ গভীর আবেগ অনুভব করছেন।
চলতি সপ্তাহে পিয়ংইয়ং জানিয়েছে, চীনের কাছে দেশটির উত্তরাঞ্চলে ২৭ জুলাই রেকর্ড প্রবল বর্ষণে অনির্দিষ্টসংখ্যক লোক মারা গেছে, বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর ও ফসলি জমি।
এদিকে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া। চলতি সপ্তাহে দেশটির সংবাদ মাধ্যম থেকে বলা  হয়েছে, বন্যায় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা ১৫শ ছাড়িয়ে গেছে।
কিম এ খবর প্রত্যাখ্যান করে বলেছেন, তাদের অসম্মানিত করতেই দক্ষিণ কোরিয়া এসব প্রচারণা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat