ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৬
  • ২৩৪৩৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পরপরই দেশের বিভিন্ন স্থানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আর এসব ঘটনায় আন্দোলনে বিরোধিতাকারীরাই জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে যারা এসব সহিংসতা করছে, এখনই তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। 
মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা স্মরণ করছি। এই আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিলেন এবং আছেন তাদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে মনে করি আমাদের ওপর অনেক বড় দায়িত্ব অর্পিত হয়েছে। বিশেষ করে দেশের যেসব গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে তা গণতান্ত্রিকভাবে গড়ে তোলা।
মির্জা ফখরুল বলেন, আমরা আপনাদের (সাংবাদিক) কাছে বিষয়টি খুব জোর দিয়ে অনুরোধ রাখতে চাই এই বার্তাটি সবার কাছে পোঁছে দেন। যারা এখনও সহিংসতা, লুটপাট, অগ্নিসংযোগ করছেন তারা অবিলম্বে বন্ধ করুন। এখন রাগ, ক্ষোভ, প্রতিহিংসাপরায়ণ হওয়ার সুযোগ নেই। আমাদের দলের নেতা-কর্মীদের বলব এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সহিংসতাকারীদের প্রতিরোধ করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat