ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৯
  • ৩৪৫৩৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের পদত্যাগের পর এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের দাবি উঠেছে। এরই অংশ হিসেবে পুলিশ বাহিনীতেও সংস্কারের হাওয়া লেগেছে। বিভিন্ন সময়ে প্রশাসনিক কারণে বাহিনীর যেসব সদস্য ‘সাময়িকভাবে বরখাস্ত’ হয়েছিলেন, তাদের বরখাস্তের আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পুলিশ।
শুক্রবার পুলিশের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ‘প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের (কনস্টেবল থেকে এসআই/সমপদমর্যাদা এবং ডিএমপির ক্ষেত্রে পুলিশ পরিদর্শক পদমর্যাদা পর্যন্ত) সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল’।
তবে আদালতের নির্দেশে যারা চাকরিচ্যুত হয়েছেন, তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না জানিয়ে আদেশে আরও বলা হয়, ‘এই নির্দেশনা বিজ্ঞ আদালতের আদেশ এবং ফৌজদারি মামলাজনিত কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না’।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে কঠোর পদক্ষেপের কারণে সমালোচনার মুখে পড়েছে পুলিশ। পুলিশের নতুন প্রধান ময়নুল ইসলামও আন্দোলন দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে একাত্মতা জানিয়ে পুলিশের অধস্তন সদস্যরাও বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat