ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৫
  • ৭৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চুয়াডাঙ্গায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে চিহ্নিত এক বখাটে। বুধবার সকালে নিজ বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসার পথে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে ওই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর জখম ওই স্কুল ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম ওই শিক্ষার্থীর নাম লিমা খাতুন (১৪)। সে চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গালর্স একাডেমির অষ্টম শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের আব্দুর রহমানের মেয়ে লিমা সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। সকাল ৯টা ২০ মিনিটের দিকে সে গ্রামের অদূরে একটি কবরস্থানের কাছে পৌঁছালে পেছন থেকে চিহ্নিত বখাটে রানা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, ছুরিকাঘাতের স্থানটি কিডনির ঠিক একটু নিচে হওয়াতে প্রচুর রক্ষক্ষরণ হয়েছে। শিক্ষার্থীকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে কোনো কিছু বলা ঠিক হবে না। জখম ওই শিক্ষার্থী জানায়, চুয়াডাঙ্গা শহরের সর্দার পাড়ার লিয়াকতের ছেলে রানা দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে তাকে প্রেমের প্রস্তাব দিতো। তার প্রস্তাবে রাজি না হওয়াতে বিভিন্ন সময়ে তাকে হত্যার হুমকি দিতো। পুলিশ সুপার মাহবুবুর রহমান বখাটে রানাকে গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে নামানো হয়েছে। খুব শিগগির রানা আইনের আওতায় আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat