ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ২৩৩৪৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনী সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার নতুন শর্তাবলী প্রত্যাখ্যান করেছে। কাতারে ইসারায়েলের সাথে দুদিনের আলোচনার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির নতুন এ প্রস্তাব উত্থাপন করলে শুক্রবার  হামাস তা প্রত্যাখ্যান করে।
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ১০ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার প্রেক্ষিতে তা বন্ধে আন্তর্জাতিক চাপ তীব্র হয়েছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “আগের যে কোন সময়ের তুলনায় আমরা এখন যুদ্ধবিরতির অনেক কাছাকাছি”।
গত মে মাসে বাইডেন যুদ্ধবিরতির যে রূপরেখা তুলে ধরেছিলেন তা মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থকারীরা চূড়ান্ত করার চেষ্টা করছে। কিন্তু বিগত কয়েক মাসের আলোচনাতেও যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে বিস্তারিত কিছু তুলে ধরা সম্ভব হয়নি।
এদিকে যুদ্ধবিরতিতে হামাসকে যেসব শর্ত অন্তর্ভূক্ত করতে চাপ দেয়া হচ্ছে তা হলো মিসর সীমান্ত বরাবর গাজায় ইসরায়েলি সৈন্যের উপস্থিতি, ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ফিলিস্তিনী বন্দীদের ছেড়ে দেয়ার বিষয়ে তেলআবিবের ভেটো দেয়ার অধিকার এবং কিছু বন্দীকে গাজায় ফেরত না পাঠিয়ে বরং অন্যত্র নির্বাসন দেয়া।
কিন্তু হামাস খুব দ্রুতই এসব শর্ত প্রত্যাখ্যান করেছে।
যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যস্থতাকারীদের প্রতি যুদ্ধবিরতির শর্তাবলী মেনে নিতে হামাসকে চাপ দেয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। গত ৭ অক্টোবর শুরু করা এ হামলায় এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনী প্রাণ হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat