ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৮-২২
  • ২৩৪৪৫৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বন্যাকবলিত এলাকায় সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।
তিনি বলেন, আমরা বন্যাকবলিত এলাকায় সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য সব ‘অ্যাফোর্ড’ (সামর্থ) নিয়োজিত করেছি। সারা দেশের বন্যায় যত দ্রুত সম্ভব মানুষের জীবন রক্ষা করতে হবে। মানুষের সঙ্গে যতটা সম্ভব যোগাযোগ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। 
উপদেষ্টা আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 
ফেনী ও নোয়াখালী এলাকায় আকস্মিক ভয়াবহ বন্যার বিষয়ে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য মানুষের জীবন রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়োজিত করা হয়েছে। সংস্কার আন্দোলনের ছাত্ররাও উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত হয়েছে। সার্বিকভাবে প্রশাসন চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে যাতে মানুষের জীবন, জানমাল, গবাদিপশু রক্ষা করা যায়।
ফারুক-ই-আজম বলেন, ত্রাণ হিসেবে খাদ্য এবং নগদ অর্থের সর্বাত্মক প্রস্তুতি আছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় আমরা যথাসম্ভব সব প্রচেষ্টা নিয়োজিত করেছি। দ্রুত পানি নামলে পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করবো।
‘এটা আকস্মিক বন্যা কিনা, পূর্বাভাস ছিল কিনা’ সাংবাদিকদের  এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,‘ না, আমরা জানতাম না। এটা আকস্মিক। ফ্ল্যাশ ফ্ল্যাড যেটা বলে।’
ভারত থেকে বাঁধ খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ওটার বিষয়েও যোগাযোগ হচ্ছে। ওটা আমি সঠিকভাবে আপনাদের বলতে পারছি না। শুনেছি যে ওপারে বাঁধ খুলে দেওয়া হয়েছে। সরকারিভাবে আমি এটা বিস্তারিত জানি না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat