ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৩
  • ৭৬৬৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মঞ্চনাটকে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্লানচেট। লন্ডনের বার্বিক্যান মঞ্চে তাকে অভিনয় করতে দেখা যাবে। জানা যায়, আন্তন চেখভের ‘দ্য সিগাল’-এর ‘আর্কাদিনা’ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় এই অভিনেত্রী। ছয় সপ্তাহ ধরে চলবে এই মঞ্চায়ন। নাটকটির মঞ্চায়ন শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারিতে। পরিচালক থমাস অস্টারমিয়ার বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
এবারই মঞ্চনাটকে প্রথম নন এই অভিনেত্রী। এর আগে ২০১২ সালে কেট ব্লানচেটকে দেখা গিয়েছিল ‘বিগ অ্যান্ড স্মল’ নামের একটি মঞ্চনাটকে। পরে ২০১৯ সালে লন্ডনে ‘হোয়েন উই হ্যাভ সাফিশিয়েন্টলি টর্চাড ইচ আদার’ নামে। কোভিডের আগে লন্ডনের জাতীয় থিয়েটারে মঞ্চায়ন হয় এটি। পরে আর কোনো মঞ্চনাটকে দেখা যায়নি কেটকে। বিবিসির সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মঞ্চে তার কাজের খুবই আগ্রহ। সুযোগ সময় পেলে শিগগির ফেরার কথা ভক্তদের শুনিয়েছিলেন। সেই ফেরা হলো প্রায় পাঁচ বছর পরে।
নির্দেশক থমাস বলেন, ‘আমি কয়েক বছর ধরে কেটের মঞ্চ অভিনয়ের ব্যাপারে আগ্রহ জানতাম। এমনকি তাকে মঞ্চে দেখাটা দারুণ একটি ব্যাপার। আমি খুবই উচ্ছ্বসিত, একসঙ্গে প্রথম শৈল্পিক কোনো কাজ করতে যাচ্ছি। নতুন একটি প্রজন্ম আর্কাদিনা চরিত্রের মধ্যে এই অভিনেত্রীকে আলাদা করে খুঁজবে।’
দুই বছর আগেও এই খ্যাতিমান নির্দেশক ‘দ্য সিগাল’ মঞ্চায়ন করেন। সেই সময় সিরিজ ‘গেম অব থ্রোন’ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ককে দেখা গিয়েছিল অভিনয়ে। এবার ‘দ্য সিগাল’-এ গুরুত্বপূর্ণ ট্রিগোরিন চরিত্রে অভিনয় করবেন টম বার্ক। সম্প্রতি টম ও কেট বিবিসির সিরিজ ‘স্ট্রাইক’ ও সিনেমা ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’তে জুটি হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat