ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৭
  • ৬৫৬৬৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রসি মঙ্গলবার রাশিয়ার কুরস্ক পরমাণু কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন। রাশিয়ার এই অঞ্চলে ইউক্রেনের নজিরবিহন আন্তঃসীমান্ত আক্রমণের পর ঘটনাগুলো ‘স্বাধীনভাবে মূল্যায়ন’ করতে তিনি এই সফরে যাচ্ছেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার সামরিক অভিযানের পর পরমাণু কেন্দ্রগুলোর চারপাশে সংঘর্ষের আশঙ্কা সম্পর্কে বারবার সতর্ক করেছে।
সংঘাতের প্রথম দিনগুলোতে রুশ বাহিনী দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র দখল করে এবং উত্তরের চেরনোবিল প্ল্যান্টটি কিছু দিনের জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখে।
ইউক্রেন ৬ আগস্ট কুরস্কে আকস্মিকভাবে অনুপ্রবেশ শুরু করে। এটি বলেছে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের গভীরে যাওয়ার পরেও তারা অগ্রগতি লাভ করছে।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে কুরস্ক পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা করার অভিযোগ করেছেন।
আইএইএ নিশ্চিত করেছে, রুশ কর্তৃপক্ষ জানিয়েছে গত বৃহস্পতিবার কুরস্ক পরমাণু স্থাপনা থেকে প্রায় ১শ’ মিটার দূরে ড্রোনের টুকরো পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat