ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ৩৩৪২২৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে বার্লিন এসেছেন। বুধবার তিনি উভয় দেশের নতুন অংশীদারিত্ব নিয়ে আলোচনার জন্যে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সাথে সাক্ষাত করেছেন।
গত মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া স্টারমার প্যারিস সফরেও যাবেন। ইউরোপীয় মিত্রদের সাথে ব্রেক্সিটের কারণে ক্ষতি হওয়া বিশ্বাস পুনরায় তৈরিই তার এ সফরের মূল লক্ষ্য।
লেবার পার্টি বলেছিল, তারা ৪ জুলাইয়ের সাধারণ নির্বাচনে জয়ী হলে জার্মানির সাথে নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি করবে। ওই নির্বাচনে লেবার পার্টির ভূমিধস বিজয়ের পর স্টারমার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
স্টারমারের ডাউনিং স্ট্রিটের কার্যালয় থেকে বলা হয়েছে, নতুন চুক্তিটি ফ্রান্সের সাথে ২০১০ সালে করা ‘ল্যানচেস্টার হাউস’ চুক্তির মতোই হবে। চুক্তিতে পৌঁছাতে কয়েকমাস ধরে আলোচনা চলবে এবং আশা করা হচ্ছে আগামী মাসের প্রথম দিকে এটি চূড়ান্তরূপ নেবে।
ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, চুক্তির লক্ষ্য ব্যবসা ও বাণিজ্য জোরদার, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ তীব্র করা।
জার্মানিতে পশ্চিমের সোলিংজেন শহরে শুক্রবার সন্দেহভাজন এক ইসলামপন্থীর ছুরি হামলার পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান চালানোর জন্যে চাপে রয়েছেন চ্যান্সেলর শোলৎজ।
হামলাটি চালিয়েছে ২৬ বছরের এক সিরীয় তরুণ। জার্মান কর্তৃপক্ষ তাকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এ হামলায় তিনজন নিহত এবং আটজন আহত হয়েছে।
এদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়টিও স্টারমার এবং শোলৎজের আলোচনায় স্থান পেতে পারে।
কারণ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কিয়েভকে সহায়তা করা নিয়ে চাপে রয়েছে উভয় দেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat