ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ৪৫৩৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালজ বৃহস্পতিবার সিএনএন’কে সাক্ষাৎকার দিবেন। দলটির মনোনীত প্রার্থী হিসেবে জো বাইডেনের স্থলাভিষিক্ত হওয়ার পর এটি হবে হ্যারিসের প্রথম সাক্ষাতকার। খবর এএফপি’র।
খবরে বলা হয়, প্রায় পাঁচ সপ্তাহ আগে বাইডেন হোয়াইট হাউসের প্রতিযোগিতার দৌড় থেকে বাদ পড়ার পর থেকে রিপাবলিকানরা বারবার ৫৯ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের বিরুদ্ধে সাক্ষাতকার এড়ানোর অভিযোগ করে আসছেন।
সিএনএন জানায়, বৃহস্পতিবার জর্জিয়া রাজ্যে প্রচারাভিযানে যাওয়ার সময় এই জুটি সাক্ষাৎকারটি দেবেন এবং এটি একই দিন স্থানীয় সময় রাত ৯টায় প্রচারিত হবে।
সিএনএন আরো জানায়, ‘বিস্তারিতভাবে দেওয়া এ সাক্ষাৎকার একটি প্রাইমটাইম স্পেশাল হিসেবে প্রচার করা হবে।’ প্রেসিডেন্ট জো বাইডেন পুনঃনির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোয় ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ার পর হ্যারিসের এটি প্রথম সাক্ষাতকার।
সিএনএন জানায়, সাক্ষাতকারটি অ্যাঙ্কর ডানা বাশ পরিচালনা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat