ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৯
  • ১২৩৩৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স হেলেন লাফেভের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 
সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা দু’দেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। 
এসময় তিনি দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে এ সরকারের কঠোর ও অনমনীয় অবস্থান সম্পর্কে চার্জ দি অ্যাফেয়ার্সকে জানান। 
উপদেষ্টা বলেন, ইতোমধ্যে সরকার জনগণের নিকট স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ৩৪(ক) ধারা বাদ দেয়া হয়েছে। 
উন্মুক্ত প্রতিযোগিতামূলক টেন্ডারের মাধ্যমে প্রকিউরমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন জানিয়ে উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানী খাতের বোর্ডগুলো সংস্কার এবং পুনর্গঠন করা হচ্ছে। 
অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে হেলেন লাফেভে বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানী সমৃদ্ধকরণ ও প্রযুক্তিগত দিকগুলোকে গুরুত্ব দিয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরি এবং ট্রেনের লোকমোটিভ ক্রয়েও সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এছাড়াও, ভূমি ভিত্তিক গ্যাস প্লান্টে বিনিয়োগ ও ভবিষ্যতে সড়ক, ব্রীজ ও টানেল নির্মাণে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে চার্জ দি অ্যাফেয়ার্স উপদেষ্টাকে আশ্বস্ত করেন। 
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত অর্থনৈতিক প্রধান জেমস গার্ডিনার, ইউএসএআইডির মিশন পরিচালক রিড এশলিম্যান, কমার্শিয়াল লিড জন ফেসহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat