ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ৪৩৫৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওপেনার ট্রাভিস হেডের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড জয় দিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো অস্ট্রেলিয়া। গতরাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ৬২ বল বাকী রেখে ৭ উইকেটে হারিয়েছে স্কটিশদের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করে সবচেয়ে বেশি বল বাকি রেখে ম্যাচ জয়ের নতুন বিশ^ রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। এতদিনে এই রেকর্ড দখলে ছিলো রোমানিয়ার। ২০২১ সালের জুনে গ্রিসের বিপক্ষে ১৫৮ রানের টার্গেটে ৪৩ বল বাকী রেখে ৩ উইকেটে জিতেছিলো রোমানিয়া।  
এডিনবার্গে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান করে স্কটল্যান্ড। জিওর্জি মুনসি ১৬ বলে ২৮, ম্যাথু ক্রস ২৭ ও অধিনায়ক রিচি বেরিংটন ২৩ রান করেন। সিন অ্যাবট ৩টি, জাভিয়ার বার্টলেট ও এডাম জাম্পা ২টি করে উইকেট নেন।
জবাবে ইনিংসের তৃতীয় বলে খালি হাতে সাজঘরে ফিরেন অভিষেক ম্যাচ খেলতে নামা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। এরপর দ্বিতীয় উইকেটে স্কটল্যান্ড বোলারদের উপর তান্ডব চালিয়েছেন হেড ও অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ৩৪ বলে ১১৩ রানের বিধ্বংসী জুটি গড়েন তারা।
পাওয়ার প্লেতে ১ উইকেটে ১১৩ রান তুলে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০২১ সালে সার্বিয়ার বিপক্ষে পাওয়ার প্লেতে ৫.৪ ওভারে বিনা উইকেটে ১১৬ রান তুলে এখনও রেকর্ডের মালিক রোমানিয়া।
হেড-মার্শের বিধ্বংসী ব্যাটিংয়ে ৯.৪ ওভারেই ১৫৬ রানের লক্ষ্যমাত্রা স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান তাড়ায় দশ ওভারের মধ্যে ম্যাচ জয়ের রেকর্ড এটি।
১২ চার ও ৫ ছক্কায় ২৫ বলে ৩২০ স্ট্রাইক রেটে ৮০ রান করেন হেড। এরমধ্যে পাওয়ার প্লেতে ২২ বলে ৭৩ রান করেছেন হেড। টি-টোয়েন্টিতে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ রানের নয়া রেকর্ড গড়েছেন হেড। এছাড়া পাওয়ার প্লেতে সর্বোচ্চ বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারার রেকর্ডও দখলে নিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার।
তিন নম্বরে নামা মার্শের ব্যাট থেকে ৫ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ১২ বলে ৩৯ রান আসে। পাশাপাশি জশ ইংলিশ ১৩ বলে অপরাজিত ২৭ ও মার্কাস স্টয়নিস ৮ রান করেন। স্কটল্যান্ডের মার্ক ওয়াট ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন হেড।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat