ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ৪৩৪৫৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুয়েত বাংলাদেশের সাথে দেশটির শক্তিশালী দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরো জোরালো করার প্রয়াসে বাংলাদেশ থেকে দক্ষ পেশাদার বিশেষ করে প্রকৌশলী, চিকিৎসক ও নার্স নিয়োগ জোরদার করতে আগ্রহী। বাংলাদেশে নিযুক্ত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আল আদওয়ানি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করার সময় এ আগ্রহ প্রকাশ করেন। 
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ক্রান্তিকাল তুলে ধরে আশাবাদ ব্যক্ত করেন যে কুয়েতের জোরালো সমর্থনে বাংলাদেশ তার বর্তমান চ্যালেঞ্জগুলোকে দক্ষতার সাথে মোকাবিলা করবে।
জবাবে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট (কেএফএইডি) এর মাধ্যমে বাংলাদেশে যৌথ উন্নয়ন উদ্যোগে অর্থায়নে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। 
পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ অবদানের, বিশেষ করে কূটনৈতিক প্লটের পারস্পরিক আদান-প্রদানের প্রশংসা করে আশা প্রকাশ করেন যে কুয়েত চ্যান্সারি ও রাষ্ট্রদূতের বাসভবন নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে।  
তৌহিদ হোসেন বাংলাদেশ ও কুয়েতের মধ্যে স্থায়ী ভ্রাতৃত্ব ও সংহতিরও প্রশংসা করেন এবং ১৯৭৪ সালে বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের সাথে বাংলাদেশকে সমন্বিত করার ক্ষেত্রে কুয়েতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
রাষ্ট্রদূত ১৯৯১ সালে কুয়েতের যুদ্ধের সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন এবং বাংলাদেশের উন্নয়নে কুয়েতের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বিদায়ী রাষ্ট্রদূতকে কুয়েতে ফেরার পর বাংলাদেশের জন্য শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat