ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৭
  • ২৩৪৪৫৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে সুপার টাইফুন ইয়াগি’র আঘাতে অন্তত দু’জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ৯২ জন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শনিবার এ কথা জানিয়েছে।
জনপ্রিয় অবকাশ কেন্দ্র হাইনানে ইয়াগি শুক্রবার আঘাত হেনেছে।
স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ‘শক্তিশালী টাইফুন ইয়াগি ভারি বৃষ্টি ও দমকা বাতাসসহ হাইনানে আঘাত হানার কারণে অন্তত দুজন প্রাণ হারিয়েছে। এছাড়া ৯২ জন আহত হয়েছে।’
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বলেছে, ঘন্টায় ২৩০ কিলোমিটারেরও বেশি বেগে বয়ে যাওয়া ইয়াগি’র কারণে গাছপালা উপড়ে গেছে। প্রায় চার লাখ ৬০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।
দ্বীপটির হাইকোর প্রধান বিমানবন্দর শনিবার ৩টা পর্যন্ত বন্ধ থাকছে।
চলতি সপ্তাহের প্রথম দিকে ফিলিপাইনে ইয়াগি’র আঘাতে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছে। এটি আরো শক্তি সঞ্চয় করে দক্ষিণ চীনে আঘাত হানার পর এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ইয়াগি ইউনেস্কো ঘোষিত ভিয়েতনামের ঐতিহ্যবাহী বিখ্যাত স্থান হ্যালং বে’র আশেপাশের উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে আঘাত হানতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat