ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৭
  • ২৩৪৩৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেনিয়ার মধ্যাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে আগুনে হতাহতের ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে সে দেশের সরকার। সেখানে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং এখনো ৭০ জন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে স্বজনরা মরিয়া হয়ে উঠেছে এবং তারা হতাশ হয়ে পড়ছে। শুক্রবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
নয়েরি কাউন্টির হিলসাইড এন্দরাশা একাডেমিতে মধ্যরাতের দিকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রাবাসটিতে ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী ঘুমাচ্ছিল।
প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সোমবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং তিনি এ ঘটনাকে ‘অকল্পনীয় ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, এ দুঃখজনক ঘটনায় ৯ থেকে ১৩ বছর বয়সী ১৭ শিশু প্রাণ হারিয়েছে। সেখানে কীভাবে এমন বিপর্যয় ঘটলো তা খুঁজে বের করা এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।
ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ৭০ জন নিখোঁজ রয়েছে এবং ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এদিকে নিখোঁজদের সন্ধান পেতে স্কুলে জড়ো হওয়া পরিবারগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কারণ, তারা স্বজনদের খবর পেতে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat