ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ৪৩৪৫৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালিন সরকারের সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই’র নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময়ে উপদেষ্টা বাংলাদেশ-ফ্রান্সের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার জন্য ফ্রান্সের প্রশংসা করে বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগে গঠিত এই অন্তর্র্বর্তীকালিন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে।
দেশের জনগণের জীবনমান উন্নয়নে ফ্রান্সকে পাশে থাকার আহ্বান জানিয়ে ফাওজুল কবির খান বলেন, সকল দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত এ সরকার সকল অনিয়মের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
ফ্রান্সের রাষ্ট্রদূত বর্তমান অন্তর্র্বর্তীকালিন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিগত এক মাসে এ সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন।
রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পর থেকে ফ্রান্স বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং দেশের জনগণের জীবনমান উন্নয়নে ফ্রান্সের এই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।
এসময় অন্তর্র্বর্তীসরকারকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও ট্রান্সফরমার প্রোটেকশন টেকনোলজী খাতসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিরূপ প্রভাব মোকাবিলায় ফ্রান্স বাংলাদেশকে সহায়তা করবে বলে জানান তিনি।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, ফ্রান্স দূতাবাসের অর্থনৈতিক বিভাগের প্রধান জুলিয়েন ডিউর ও বাংলাদেশে এএফডি কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat