ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ৬৫৫৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন দেশের বস্ত্র ও পাটখাত এবং নৌপরিবহন খাতে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেছেন। 
বিশেষ করে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলগুলোতে বিনিয়োগ করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, পাট ও বস্ত্রসহ মেশিনারি খাতে বিনিয়োগ লাভজনক হবে। 
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে আজ সোমবার সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপদেষ্টা এ আহ্বান জানান।
উপদেষ্টা নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনে দেশের বন্দরগুলোর কার্যক্রমে আধুনিক ব্যবস্থাপনা ও দেশের জন্য কন্টেইনার হ্যান্ডলিং আধুনিকায়নে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাতের শুরুতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানিয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সুইজারল্যান্ড সরকারের সাথে সৌহার্দ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কাজ করতে চায়। এ সময় উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ে বিদেশী বিনিয়োগের সম্ভাব্য খাতসমূহে বিনিয়োগের বিষয়ে আরও যোগাযোগের জন্য সচিবকে নির্দেশনা দেন।  
রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের সম্ভাবনাময় যুব সমাজের প্রশংসা করে বলেছেন, বাংলাদেশ শিক্ষার হার, জিডিপিসহ বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে। একটি উজ্জ্বল সম্ভাবনায় তরুণ সমাজ আছে। সুইজারল্যান্ড দুই দেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ, বিশ্বস্ত ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং এদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদারী হয়ে কাজ করবে।  
সাক্ষাৎকালে সুইজারল্যান্ড এম্বাসির কাউন্সিলর আলবার্তো জিওভানিত্তি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat