ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১১
  • ৪৩৪৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উপদেষ্টা বলেন, বড়পুকুরিয়ায় কারিগরি সমস্যা হয়েছে; যা দ্রুত মেরামত করা হচ্ছে; রামপাল পুনরায় চালু হয়েছে; আদানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং দ্রুত গ্যাস আমদানির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশের চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের সঙ্গে অন্য সরকারের পার্থক্য হল; বর্তমান সরকার কোনো পাতানো নির্বাচনের মাধ্যমে গঠিত নয়; বহু ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে ফাওজুল কবির বলেন, ২০১০ সালের বিশেষ আইন স্থগিত ও বিআরসি আইনের ৩৪ক ধারা বাতিল; তেলের দাম কমানো; কোম্পানির চেয়ারম্যান থেকে সচিবদের অপসারণ; বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের কাঠামো ভেঙে দেওয়া; বদলি ও নিয়োগ বাণিজ্য বন্ধের জন্য বদলি ও নিয়োগের নির্দিষ্ট নীতিমালা তৈরিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি।
এসময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম-দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতার জন্য সাংবাদিকদের আহ্বান জানান জ্বালানি উপদেষ্টা।
প্রতিনিধি দল ফাওজুল কবির খানকে নতুন দায়িত্বের জন্য স্বাগত জানিয়ে বলেন, তারা তাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে এখাতের অনিয়ম-দুর্নীতি তুলে ধরে একটি টেকসই বিদ্যুৎ ও জ্বালানি খাত গঠনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। সংগঠনের ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ ডিরেক্টর, ডিরেক্টর ও এক্সিকিউটিভ মেম্বাররা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat