ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৩
  • ৪৩৪৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন শুক্রবার বলেছেন, গাজা এবং ইউক্রেনের যুদ্ধের মতো বিভিন্ন সংঘাতের ক্ষেত্রে ‘আলোচনা’ হল একমাত্র সমাধান। তিনি বেইজিংয়ে সামরিক কর্মকর্তাদের আন্তর্জাতিক এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন। খবর এএফপি’র।
জিয়াংশান ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ডং বলেন, ‘ইউক্রেন সংকট এবং ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের মতো বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা সমাধান করতে, শান্তি ও আলোচনা জোরদার করাই একমাত্র উপায়।’
তিনি সব দেশকে ‘শান্তিপূর্ণ উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক শাসন’ জোরদার করার আহ্বান জানান।
তিনি বরেন, জাতীয় নিরাপত্তার জন্য প্রাণঘাতি মারনাস্ত্রের বিস্তারের ধারনার পরিবর্তে নতুন উন্নত প্রযুক্তি গোটা মানবতার কল্যাণ নিশ্চিত করতে পারে।এ ক্ষেত্রে তিনি উন্নত প্রযুক্তিতে বেইজিংয়ের অগ্রগতি রোধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রচেষ্টার বিষয় উল্লেখ করেন।
জিয়াংশান ফোরামের জন্য শুক্রবার চীনের রাজধানীতে অনেক প্রতিনিধি ছিলেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ৯০টিরও বেশি দেশ এবং সংস্থার ৫শ’রও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছে।
শুক্রবার ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের পর আনুষ্ঠানিক ভাষণ দেওয়ার পালা শুরু হবে বলে আশা করা হচ্ছে। সেখানে রাশিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, ইরান, জার্মানি এবং অন্যান্য দেশের শীর্ষ সামরিক প্রতিনিধিরা গোলটেবিল আলোচনায় অংশ নেবেন।
আলোচনার বিষয়গুলোর মধ্যে থাকবে মার্কিন-চীন সম্পর্ক, ইউরোপ ও এশিয়ার নিরাপত্তা এবং বিশ্বের বহুমুখী প্রতিরক্ষার চ্যালেঞ্জ।
ওয়াশিংটন ও বেইজিংয়ের শীর্ষ পর্যায়ের কমান্ডারদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার মাত্র কয়েকদিন পর মার্কিন উপ-সহকারী প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল চেজ এ ফোরামে যোগ দিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat